ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

চার শতাধিক মানুষ পেল আইডিয়াল কল্যাণ সংস্থার শীতবস্ত্র


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ২৯-১-২০২৫ বিকাল ৫:৫৪

প্রতি বছরের ন্যায় এবারও মাগুরার শালিখায় স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়াল কল্যাণ সংস্থার উদ্যোগে ৪শ ৫০ জন অসহায় হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিষা রানী কর্মকার। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শালিখা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল কল্যাণ সংস্থার সভাপতি অলোক বসু। এছাড়াও উপস্থিত ছিলেন আইডিয়াল কল্যাণ সংস্থার সহ- সভাপতি তাজমি নুর রহমান টিটো, সাধারণ সম্পাদক আলম হোসেন, সাধারণ সদস্য রাইসুল ইসলাম প্রিন্স, অনিমেষ ও আকতার হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধায়ন ও সঞ্চালনা করেন আইডিয়াল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজ কবির। শীতবস্ত্র বিতরণকালে সংস্থাটির সভাপতি অলোক বসু বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আইডিয়াল কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় পাঁচশত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। এছাড়াও আমাদের সংস্থাটি সমাজের অসহায়, ছিন্নমূল হতদরিদ্র মানুষের কল্যাণে আগামী দিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা