ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বার্নস–হামিদের ব্যাটে রোমাঞ্চের অপেক্ষা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১০:৪৪

বড় টার্গেটে নেমে দুর্দান্ত শুরু পেয়েছে স্বাগতিক ইংলিশরা। দুই ওপেনার ররি বার্নস–হাসিব হামিদের ব্যাটিং দৃঢ়তায় চতুর্থ দিনটা পেরিয়েছে কোনো বিপদ ছাড়াই। আজ ম্যাচের শেষ দিনে ইংলিশদের অবিচ্ছিন্ন ৭৭ রানের জুটি অপেক্ষা করাচ্ছে রোমাঞ্চের!

অবশ্য ওভাল টেস্টের রোমাঞ্চটা শুরু হয়েছিল একেবারে প্রথম দিন থেকেই। রবিনসন–ওকসের তোপে সফরকারী কোহলিরা থামে ১৯১ রান করে। ব্যাটিং ব্যর্থতায় পড়ে ইংলিশরাও। মাঝের দিকে নামা অলি পোপের ৮১ আর শেষে ক্রিস ওকসের ফিফটিতে প্রথম ইনিংসে ৯৯ রানের লিড পায় রুটরা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে লিড শোধ করেও দুর্দান্ত অবস্থানে থাকে ভারত। রোহিতের ১২৭ রানের সঙ্গে পুজারার ৬১ তে তিন উইকেটেই ২৩৭ করে ফেলে ভারত। তবে মিডল অর্ডার খুব একটা ভালো করতে না পারলেও শেষের দিকে ব্যাট হাতে ঝলক দেখান শার্দুল-বুমরা-উমেশ। ইনিংসে দ্বিতীয় বারের মত ওয়ানডে স্টাইলে ফিফটি করেন শার্দুল (৬০)। সিরিজে প্রথম পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন রিশাব পান্ত। তাতে লিড শোধ করেও ৩৬৮ রানের বিশাল টার্গেট পায় ভারত।

ওভালে ভারতকে হারাতে হলে একটা রেকর্ড ভেঙে গড়তে হবে ইংলিশদের। ২০১৯ অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে ৩৫৯ রান তাড়া করে জিতেছিল তারা। আজ ভারতকে হারাতে হলে সে রেকর্ড নতুন করে গড়তে হবে হাসিব–বার্নসদের।

তবে টার্গেটে নেমে দুর্দান্ত শুরু করা হাসিব হামিদ আশা জাগাচ্ছে। দীর্ঘদিন পর ফেরার ম্যাচে ফিরেছিলেন শুন্য রানে। পরের টেস্টে ফিফটি ছাড়াতে পারলেও ওভাল টেস্টের প্রথম ইনিংসেও দেখা পায়নি রানের। তবে ইংলিশদের গুরুপ্তপূর্ণ সময়ে দারুণভাবে হাল ধরলেন এই ব্যাটসম্যান। ক্রিজে পঞ্চম দিনে ৪৩ রানে ব্যাট করবেন হাসিব। তাকে সঙ্গ দিবেন ররি বার্নস (৩১)।

এবার দেখার বিষয় পঞ্চম দিনে বুমরা-সিরাজরা কত দ্রুত তুলে নিতে পারে ইংলিশদের ১০ উইকেট। অন্যদিকে ১০ উইকেট হাতে থাকায় রেকর্ড গড়ে জেতার হাতছানিও নিশ্চয়ই দেখছে ইংলিশরা। এবার অপেক্ষা শেষ দিনের রোমাঞ্চের। বিকেলে কেনিংটন ওভাল স্টেডিয়ামে গড়াবে শেষ দিনের খেলা।

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে