ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ভূমি সহকারী কমিশনারের বাসা লক্ষ্য করে গুলি


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৫ বিকাল ৫:১১
 নওগাঁর নিয়ামতপুরে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসভবনে গভীর রাতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১.০৭ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  নওগাঁ সহকারী পুলিশ সুপার (নিয়ামতপুর, মান্দা সার্কেল) জাকিরুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, সহ নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বাদী হয়ে নিয়ামতপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।
সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আমি রাতে শুয়ে ছিলাম। হঠাৎ একটি শব্দ পেলাম। শব্দে কিছু মনে করি নাই। এর কিছুক্ষন পর আবারও একটি শব্দ পেলাম। শব্দ পেয়ে পাশের রুমে এসে জানালায় দেখি জানালার গ্লাস দুটো ফুটো। একটি বড় আরেকটি ছোট। এর কিছুক্ষন পর আবারও একটি শব্দ এবং আমার মাথার কয়েক ইঞ্চি দূর দিয়ে গুলি চলে গেল। আমি সাথে সাথে জানালার বাইরে দেখার চেষ্টা করলাম। কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঘরের মেঝেতে তিনটি ধাতব পদার্থ পড়ে রয়েছে। ধাতব পদার্ধ পুলিশের হাতে দেওয়া হয়েছে, রাতে উপজেলা নির্বাহী অফিসার কে ফোনে জানানো হলে উনি সঙ্গে সঙ্গে আনসার মোতায়েন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, রাতে রেজাউল করিম মুঠোফোনে জানান কে বা কাহারা বাড়ীতে হামলা করেছে। আমি সাথে সাথে আনসার সদস্যকে পাঠালে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নাই। ঘরের মেঝেতে তিনটি গুলির মত ধাতব পদার্থ পাওয়া যায়। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় এজাহার দায়ের হয়েছে। বাসার বাইরে সিসিটিভি ক্যামেরার রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে দায়ী ব্যক্তিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত