খুলনায় করোনা আক্রান্ত ৩ জনের মৃত্যু
খুলনায় করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দুজন এবং শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়। আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। তবে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।
শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে মৃত ব্যক্তি হলেন বাগেরহাটের মোংলার আব্দুস সালাম শেখ (৭০)। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ডুমুরিয়ার আব্দুস সাত্তার সরদার (৬০) এবং নগরীর সদর থানাধীন এলাকার বাসিন্দা সুরাইয়া (৬০)।
খুলনার এ চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন। অন্যদিকে, গতকাল খুমেক ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। তার মধ্যে খুলনার ১৮, বাগেরহাটের ৭, যশোরের ২, নড়াইল ও গোপালগঞ্জের একজনের করোনা শনাক্ত হয়।
জামান / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড