প্লে-অফেই রিয়াল-সিটি লড়াই, বাকি ম্যাচে কে কার প্রতিপক্ষ
আকাঙ্ক্ষিত সেই খেলাটাই হচ্ছে চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রেস্টিজিয়াস আসরের ফাইনালের জন্য রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিকে বাজির ঘোড়া রেখেছিলেন অনেকেই। তবে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের প্লে-অফেই দেখা হয়ে যাচ্ছে দুই হেভিওয়েটের।
যার অর্থ সহজ, এবারের চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ সিক্সটিন শুরুর আগেই বাদ যাচ্ছে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি। প্লে-অফকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ড্র। তাতেই নিশ্চিত হলো এই দুই দলের লড়াই।
গ্রুপ পর্বের দীর্ঘ লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডের অপেক্ষায় চ্যাম্পিয়নস লিগ। নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের শীর্ষ ৮ দল আগে থেকেই অপেক্ষা করছে রাউন্ড অব সিক্সটিনে। বাকি ৮ স্থানের জন্য প্লে-অফে লড়বে ১৬টি দল।
পুরো গ্রুপ পর্বজুড়েই ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটির প্লে-অফে খেলাই ছিল অনিশ্চিত। শেষ রাউন্ডে এসে দারুণ এক জয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে তারা। অন্যদিকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও সহজেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।
তবে এই পর্বে বাকি ড্রগুলোতে উত্তাপ ছড়ানোর সুযোগ থাকলেও তেমনটা হয়নি। জুভেন্টাস পেয়েছে ডাচ ক্লাব পিএসভি আইন্দোহোভেনকে। আর দুই হেভিওয়েট ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন এবং বায়ার্ন মিউনিখও পাচ্ছে সহজ প্রতিপক্ষ। পিএসজির প্রতিপক্ষ বেস ও বায়ার্ন মিউনিখ পাচ্ছে সেল্টিককে।
অন্য প্লে-অফে আটালান্টা খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে। মোনাকো খেলবে বেনফিকার বিপক্ষে এবং বরুশিয়া ডর্টমুন্ড খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে।
শেষ ষোলোয় যাওয়ার প্লে-অফে কে কার প্রতিপক্ষ
ক্লাব ব্রেস–পিএসজি
ক্লাব ব্রুজ–আটালান্টা
ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ
জুভেন্টাস–পিএসভি
ফেইনুর্ড–এসি মিলান
সেল্টিক–বায়ার্ন মিউনিখ
স্পোর্টিং লিসবন–ডর্টমুন্ড
মোনাকো–বেনফিকা
এমএসএম / এমএসএম
বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান
বিশ্বকাপে ‘ভারত ম্যাচ’ বয়কট করল পাকিস্তান
৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ইয়ামালকে প্রশংসায় ভাসালেন বার্সা কোচ
কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড
টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা
চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়