ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সুবর্ণচরে এতিমখানা ভবন নির্মাণে নগদ অর্থ প্রদান করলো ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ৪:৪৩

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের সমিতির বাজার অবস্থিত বায়তুশ সাইফ জামানিয়া এতিমখানা প্রায় ২ শতাধিক এতিম শিশুদের জন্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে ৩ তলা বিশিষ্ঠ ভবন। 

ভবনটির একতলা ছাঁদ ঢালাই করতে অর্থ সংকট থাকায় সুবর্ণচর উপজেলার সামাজিক সংগঠন,  প্রবাসী  ও বিত্তবানদের সহযোগিতা চান এতিমখানার পরিচালক মাওলানা মোঃ মনিরুজ্জামান জিহাদী।

এমন সংবাদ পেয়ে পহেলা ফেব্রুয়ারী (শনিবার) বেলা ১১ টায় চর জব্বর ইউনিয়ন সমিতির বাজারে অবস্থিত বায়তুশ সাইফ জামানিয়া এতিমখানার পরিচালক মাওলানা মনিরুজ্জামান জিহাদীকে  নগদ ৩১ হাজার টাকান প্রদান করেন সুবর্ণচর উপজেলার স্বেচ্চাসেবী ও মানবিক সামাজিক সংগঠন ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, ফেন্ডস একতা ফাউন্ডেশনে,  আহব্বায়ক মোঃ সাহে এমরান সবুজ,  সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল রহমান নাহিদ, সংগঠনের সদস্য আমজাদ হোসাইন, যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন গাজী,  মাসুদ পারভেজ, আনোয়ার হোসেন রুবেল, সুজন খান জয়, শরিফ আলভী, হারুন, রায়হান হোসেন জিহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু তাহের, মাদ্রাসা দাতা সদস্য কালা মিয়া, চরজব্বর ইউনিয়নের ইউপিসদস্য মোঃ শাহজাহানসহ এলাকার নেত্রীস্থাণীয় ব্যক্তিবর্গ। 

 ইতিপূর্বে সংগঠনটি অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ,  চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান,  দূর্যোগ মেকাবেলায় খাবার বিতরণ,  শীত কালিন সময়ে শিতবস্ত্র বিতরণসহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা