ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় মনোনয়নপত্র নিয়ে দোয়া চাইলেন বিএনপি নেতা সফি


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২-২-২০২৫ দুপুর ৪:৮

আগামী ৫ ফেব্রুয়ারি রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়ে সকল সমর্থক ও ভোটারদের কাছে দোয়া চাইলেন সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল আলম সফি। 

রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা বিএনপি কার্যালয় হতে মনোনয়নপত্র ক্রয়কালে তার সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দলের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে হবে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলেই আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। 

তিনি বলেন, কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নেতাকর্মীরা আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করলে বিগত দিনের মতো দলের শৃঙ্খলা ফেরানো, দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী ও দলের ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং তাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমাদের নেতা আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে সংসদে পাঠাতে চাই। তাহলেই এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নতি ঘটানো সম্ভব হবে। 

উল্লেখ্য, কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলার আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা সভাপতি হিসেবে চুড়ান্ত হলেও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র কিনেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল আলম সফি এবং বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রাকিবুল হাসান পলাশ ও আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রহিম, সেকেন্দার আলী বিএসসি এবং সাংগঠনিক সম্পাদক পদে জামিনুর রহমান, হুমায়ুন কবির খোকন, আলমগীর চৌধুরী লিটন ও সোহেল রানা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়