নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্য, যুবক আহত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিহাব (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এঘটনায় নিহতের চাচাতো ভাই বোরহান (৩৫) নামে এক যুবক গুরতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সকালে উপজেলার আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিহাব উপজেলার আলেয়াবাদ গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে। শিহাব নবীনগর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। একমাত্র ছেলে শিহাবকে হারিয়ে পরিবারে শোকে স্তব্ধ। স্থানীয়রাও গভীর শোকাহত। শিহাব নবীনগর চেচ্ছা সেবী ব্লাড ফাউন্ডেশন এবং নবীনগর নামা হেল্পলাইনের সক্রিয় সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব তার চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগলে দুজনে গুরতর আহত হন৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বোরহানকে প্রাথমিক চিকিৎসার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শিহাব নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত