নাটোরের বড়াইগ্রামে ১৭ কেজি ওজনের ১০ ফুট দৈর্ঘ্য গাঁজা গাছ উদ্ধার, আটক ১
নাটোরের বড়াইগ্রামে ১০ ফুট লম্বা এবং ১৭ কেজি ওজনের জীবিত একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে রফিকুল ইসলামের বসতবাড়ীর আঙ্গিনা থেকে এই নিষিদ্ধ গাছ উদ্ধার করা হয়। পুলিশ এ সময় গাঁজা চাষী রফিকুল ইসলাম (৪৭)কে আটক করে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি সংলগ্ন আঙ্গিনা থেকে তাজা গাছটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
Link Copied