পূর্বধলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে পিঠা উৎসব অনুষ্ঠিত
নেত্রকোনার পূর্বধলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে মন মাতানো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ ফেব্রুযারি) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে এই তারুণ্যের উৎসবে মন মাতানো পিঠার পসরা সাজিয়ে বসেছে অনেকে।
‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে পিঠা উৎসব শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন রকমের পিঠা এর মধ্যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নৌকা, কাঁটা পিঠা, ঝুরি, পাটি সাপটা, ঠোস পিটা, চিতই, তেল পিঠা, শামুক পিঠা, ডিম পিঠা, সইপিঠাসহ বাহারি রকমের পিঠা রয়েছে। এসব স্টলে পিঠা কিনতে ভিড় করেন পিঠাপ্রেমীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মালেক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাহাজাদী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ আবদুর রহিম, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সায়েদ আল মামুন শহিদ ফকির, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ।
মেলায় ০৯ টি স্টল স্থান পায়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা মেলার স্টল পরিদর্শন করেন এবং শীতকালীন নানা ধরনের পিঠার স্বাদ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ