ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে পৌর জামায়াতের বার্ষিক বনভোজন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২-২-২০২৫ বিকাল ৫:২৬

নওগাঁর ধামইরহাটে পৌর জামায়াতের উদ্যোগে বার্ষিক বনভোজন ও কর্মী সম্মেলন ১লা ফেব্রুয়ারি শনিবার আলতাদীঘি জাতীয় উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। 
ধামইরহাট পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রায় ৩ শতাধিক নেতাকর্মী বনভোজন ও কর্মী সম্মেলনে ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন। পৌর জামায়াতের সেক্রেটারি নূরনবী ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমির মাওলানা আতাউর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি আবু সালেহ্ মুসা, পৌর যুব বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের পৌর সভাপতি সিয়াম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা