ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান দল ঘোষণা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ২:১৬

আগামী মাস থেকেই ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য বাবর আজমকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে আছেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। 

পাকিস্তানের বিশ্বকাপ দলে চমক হয়ে এসেছেন ২৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান আজম খান। চলতি বছর জাতীয় দলে অভিষেক হওয়ার পর মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। তবে প্রায় ১৫০ স্ট্রাইক রেটে রান তুলেছেন আজম।

এছাড়াও দলে ফিরেছেন আসিফ আলি ও খুশদিল শাহ। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন খুশদিল। এই বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলেছেন আসিফ। তাদের রাখা হলেও দলে নেই ৪০ বছর বয়সী শোয়েব মালিক।  


১৫ সদস্যের এই স্কোয়াডই ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী ২৪ অক্টোবর দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান।

বিশ্বকাপে পাকিস্তান দল-

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি,  শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।

অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

এমএসএম / এমএসএম

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি