দোয়ারবাজারে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
সুনামগঞ্জের দোয়ারবাজার থানায় নাশকতা মামলায় যুবলীগ নেতা কৃপা সিন্ধু রায় ভানু (৫২) গ্রেফতার হয়েছেন। তিনি দোয়ারবাজার থানার অন্তর্গত মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বাজার এলাকার বাসিন্দা। ২ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানার পুলিশের একটি বিশেষ টিম, দোয়ারবাজার থানাধীন আমবাড়ী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানের নেতৃত্ব প্রদান করেন দোয়ারবাজার থানার এসআই মোহন রায়। এছাড়া অভিযানে অংশ নিয়েছেন থানার অন্যান্য সঙ্গীয় ফোর্স।
দোয়ারবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া গত ২রা নভেম্বরের একটি মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার ৩ ফেব্রুয়ারি যথাযথ পুলিশি নিরাপত্তায় কৃপা সিন্ধু রায় ভানুকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied