ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দে স্কুলছাত্রীকে বাড়িতে এনে প্রেমিক উধাও


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৪:৪০

 কামারখন্দ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক স্কুলছাত্রী। ওই স্কুলছাত্রীকে তার প্রেমিক বিয়ে না করলেও প্রেমিকের বাড়িতেই থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের মোঃ হাশেম আকন্দের ছেলে মোঃ রিপন আকন্দ (২৫) কাজিপুরা গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে দুই বছর ধরে প্রেম করে আসছিলেন। ইতিমধ্যে তাদের শারীরিক সম্পর্কও হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) প্রেমিক রিপন আকন্দ স্কুলছাত্রীকে বিয়ে করার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে এনে সময় কাটাঁয়। এরপর ছেলের মা ডাক দিলে বের হয়, তারপর থেকেই ছেলেটি পলাতক রয়েছে।

ওই স্কুলছাত্রী বলেন, দুই বছর ধরে রিপন আকন্দের সঙ্গে প্রেম করছি। এ সময় সে আমাকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। রিপন আকন্দ আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়িতেই অবস্থান করব। প্রেমিক রিপন আকন্দের মা বলেন, মেয়েটি গতকাল থেকে আমাদের বাড়িতে অবস্থান করছে। আমার ছেলে গতকাল বিকাল থেকে কোথায় আছে, সেটি আমার জানা নেই। ছেলের বাবা ঢাকায় কাজ করেন। ছেলের বাবা আসলেই মেয়েটিকে বউ হিসেবে মেনে নিবো।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম