খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা
নানা আয়োজনে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার সকালে ভক্তরা মায়ের অঞ্জলি গ্রহণ করতে পূজামণ্ডপে ভিড় জমান। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো।
সরস্বতী পূজা উপলক্ষে খাগড়াছড়ি সরকারি কলেজ, কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম মন্দিরসহ বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। পূজার অংশ হিসেবে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা করা হয়েছে।
পূজার আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রেখে তারা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ধর্মীয় উৎসবটি উদযাপন করছেন।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা