ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ১:৩৮

জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে দুই পক্ষের ২ জন নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা গ্রামে এই ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও তার প্রতিপক্ষ ভাতিজা ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়া (৬০)। নিহত আমানত একই গ্রামের মিছির আলী ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিশুতারা গ্রামের একটি বসতবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়ার সঙ্গে তার ভাতিজা ইনসান মিয়ার বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় ইনসান মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আজাদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন ইনসান মিয়ার পক্ষের আমানত মিয়ার ওপর হামলা করে তাকে বল্লম দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত

হাটহাজারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পসমূহের উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী মীর হেলাল