ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মানবিক বাংলাদেশ গড়াতে আপোষহীন সংগ্রাম অব্যাহত থাকবেঃ সুবর্ণচরে ডা. শফিকুর রহমান


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ১:৪৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আমাদের অস্তিত্ব অনেকটাই হারিয়ে ফেলেছি। এই জাতির অস্তিত্ব পাওয়ার লড়াই শুরু করতে হবে। এটি হচ্ছে মর্যাদার লড়াই। এই লড়াইয়ে আমরা বিজয়ী হলে আল্লাহতালা বাংলাদেশের জনগণকে একটা মানবিক বাংলাদেশ দিবে। সেই মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের আপোষহীন সংগ্রাম এবং লড়াই অব্যাহত থাকবে।        

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর বাড়ি পরিদর্শন গিয়ে এক পথ সভায় তিনি এসব কথা বলেন। সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামী এই পথ সভার আয়োজন করে।  

সুবর্ণচরে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পাশবিক নির্যাতনের শিকার গৃহবধূর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১৮ সালে মানুষ রুপি কিছু পশু এখানে বড় ধরনের অপকর্ম করেছে। সেদিন দেশটাকে একটা জাহান্নাম বানিয়ে রাখার কারণে মানুষ মুখ ফুটে প্রতিবাদ করতে পারেনি। এখানে যা হয়েছে, এ রকম নিকৃষ্ট উদাহরণ বাংলাদেশে কম আছে।

তিনি বলেন,মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন বেপরোয়া হয়ে যায়। কেউ যদি অহংবোধ দেখায়, আল্লাহতালা ছাড় দেন, ছেড়ে দেন না। একজন মায়ের সম্মানের মূল্য আমাদের কাছে জীবনের থেকে বেশি। কিন্তু পশুরা সেটা বুঝল না। মানুষ যখন মানুষের সাথে থাকেনা তখন তারা চার পায়ে জন্তু। আবার তারা পশুর চেয়ে খারাপ। মানুষের বিবিকের আদালত হলো পৃথিবীর শ্রেষ্ট আদালত।    

ডা.শফিকুর রহমান আরও বলেন, ক্ষমতায় গিয়ে আমরা মানুষের ওপর লাঠি ঘুরাবোনা। ক্ষমতার গরম দেখাবোনা, নিজের কপাল অবৈধ ভাবে বড় করার চেষ্টা করবনা। এটা আমাদের ইচ্ছা নই। আল্লার ভয়ে এবং ভালোবাসার জায়গা থেকে যে মানুষটা মানুষের কাছে শ্রদ্ধার উপযুক্ত, সে শ্রদ্ধা পাবে, আর যে ভালোবাস পাওয়ার যোগ্য সে ভালোবাস পাবে। যেখানে মজলুম থাকবে সেখানে আমরা বাজপাখির মত গিয়ে হাজির হব।    

এ সময় আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী জামাল উল্যাহ মুকুল, চর জুবলি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হেলাল উদ্দিন, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দিদারুল আলম সহ জামায়াতের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা