ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ২:৪৪

দুই বাংলার অন্যতম আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়ের বাইরে পড়াশোনাতেও বেশ মনোযোগী গ্ল্যামার গার্ল। ক্যারিয়ারের ব্যস্ত সময়েই অভিনয় থেকে বিরতি নিয়ে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ব্যাচেলরস অব ল’তে চার বছরের শিক্ষাজীবন শেষ করেছিলেন তিনি। সেখানে সেকেন্ড ক্লাস পান। চলতি বছর ব্যারিস্টারি পড়তে যুক্তরাজ্যে যাচ্ছেন নুসরাত ফারিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে দেশটিতে যাবেন বলে কালবেলাকে নিশ্চিত করেছেন এ নায়িকা। নুসরাত ফারিয়া বলেন, অভিনয়ের পাশাপাশি ডিগ্রিটাও সম্পন্ন করতে চাই। এবার বার অ্যাট ল পড়তে লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এবার সেই স্বপ্নটি পূরণ করতে চাই। অভিনয় ছেড়ে আইনি পেশায় যোগ দেবেন কি না, প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে ডিগ্রি অর্জন করি। বাকি সব প্রশ্নের উত্তর সময়ই দেবে। উপস্থাপিকা হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন নুসরাত ফারিয়া। এরপর যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। একে একে বিগ বাজেটের বাদশা দ্য ডন, হিরো ৪২০, প্রেমী ও প্রেমী, ধ্যাত তেরি কি, ইন্সপেক্টর নটি কে, বস টু, শাহেনশাহসহ ঢালিউড ও টালিউডের বেশ কিছু সিনেমায় অভিনয় করে নজর কাড়েন এ সুন্দরী।
সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমায় কাজ শুরু করেছেন ফারিয়া। জ্বীন টুর মতো জ্বীন থ্রির পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান রোমান। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও কোন কোন শিল্পী অভিনয় করছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

 

Aminur / Aminur

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম