আমার সচিব খারাপ না, তার কারণে কেউ যায়নি : গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য চাইলে প্রতিমন্ত্রী জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আমার সচিব খারাপ নয়। তার কারণে কেউ মন্ত্রণালয় ছেড়ে যায়নি। এ সময় প্রতিমন্ত্রীর পাশের চেয়ারে ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম।
সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিবের আচরণে স্বেচ্ছায় ১৪ কর্মকর্তার বদলি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী এসব কথা বলেন।
গণমাধ্যমকর্মীরা প্রতিমন্ত্রীর কাছে জানতে চান—আপনার শীর্ষ একজন কর্মকর্তার কারণে অন্য কর্মকর্তারা থাকতে চান না, একাধিক কর্মকর্তা বদলি হয়ে অন্য মন্ত্রণালয়ে চলে গেছেন। একজন সচিব বা শীর্ষ কর্মকর্তা হলেন প্রশাসনিক প্রধান, তিনি মন্ত্রণালয়ে অন্যতম নেতাও। কিন্তু কী হয় মন্ত্রণালয়ে আমরা বলতে পারি না। এমন একটা জনমুখী মন্ত্রণালয় এভাবে চলতে পারে কিনা?’
এসময় একজন সাংবাদিক বলেন, ‘এক বছরে সচিবকে ফোনে রিচ করতে পারিনি। একবছরে যদি প্রধানমন্ত্রীকে চেষ্টা করতাম তাহলে রিচ করতে পারতাম। এভাবে মন্ত্রণালয় চলতে পারে কিনা? আরেকজন সাংবাদিক বলেন, ফোন দিলে নম্বর ইউজার বিজি দেখায়।
সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘না। আমার সচিব মহোদয় নিরবচ্ছিন্নভাবে কাজ করেন। আমি একটা জিনিস দেখেছি, এর আগে আরও একজন সচিব ছিলেন। ওনার কাজের (সাবেক সিনিয়র সচিব) একটা ধারা ছিল, ওনার (বর্তমান সচিব) ধারাটা ভিন্ন। আমার সচিব খারাপ‑ একথা কেউ বললে মানবো না। আমার সচিবের কারণে কেউ অন্যত্র যায় নাই।’
গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমার এখানে সচিব শীর্ষ কর্মকর্তা। আমি নিউজটা দেখেছি। অনেক কর্মকর্তা আছেন উনারা নিজেরাই বদলি হয়ে গেছেন। তাদের হয়তো আগে ভালো লাগতো, এখন ভালো নাও লাগতে পারে। আমি তো এর আগে শুদ্ধাচারে জাতীয়ভাবে পুরস্কৃত হই নাই। এবার পেয়েছি। ভিতরে কোনও কারণ থাকতেই পারে, কারও ভালো না লাগলে চলে যেতে পারেন। আমার মন্ত্রণালয়ে লোক কম নাই। তারপরেও আমরা চাইবো কাজ করে যেতে।’
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা সচিব গোলাম মো. হাসিবুল আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরার সময় পাশের চেয়ারে থাকলেও কোনও কথা বলেনি সচিব।
গত বছরের ২৫ অক্টোবর জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান গোলাম মো. হাসিবুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয় সরকার। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।
প্রীতি / প্রীতি
ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান
জ্বালানি সংকটে সরকার দুঃখিত, সমাধানে সর্বোচ্চ চেষ্টা: নজরুল ইসলাম খান
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ বাড়তে পারে
হামের উপসর্গে আরও ৭ মৃত্যু
তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশব্যাপী সিরিজ বোমা হামলার সেই ভয়াল দিন আজ
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু