ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

অস্ত্রসহ সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নান ঢাকায় আটক


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ৩:৪৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নানকে (৬৩) আটক করেছে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। আটককৃত হান্নান উপজেলার সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা।

হান্নানকে আটকের পর তার অফিসে অভিযান চালিয়ে একটি রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে হান্নানকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, হান্নানকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলামোটরের প্লেনার্স টাওয়ারের ১৪ তলায় তার নিজ অফিস থেকে ব্রাজিলে তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলবার ২২ বোরের ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ইতালির তৈরি ১২ বোরের একটি শটগান, ৮০ রাউন্ড শটগানের কার্তুজ, শটগানের একটি অতিরিক্ত বাট এবং রিভলবার ও শটগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয়। তিনি আরো জানান -গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

উল্লেখ্য, সিংগাইরে ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পুলিশ ও স্থানীয় গ্রামবাসী সঙ্গে সংঘর্ষে গোবিন্ধল গ্রামের ৪ জন নিহতের ঘটনায় আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে ৪টি মামলা হয়। এর মধ্যে হান্নান ২ মামলায় এজাহারভুক্ত আসামি।

এদিকে মুশফিকুর রহমান খান হান্নানের আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শহিদুর রহমান শহিদসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীদেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোষ্ট করতে দেখা গেছে।

এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নানের আটকের বিষয়টি আমার জানা নেই

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত