ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে তারুন্যের উৎসব উদযাপনে উপকারভোগী ও তরুন-তরুনীদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৫-২-২০২৫ দুপুর ৪:৫১

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী ও তরুন-তরুনীদের নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এ টি এম ফসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। যুব উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন মহিলা বিষয়ক অফিসার খন্দকার মাকাম্মাম মাহমুদা, সমবায় অফিসার হারুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ওসমান গণী, গোলাম কিবরিয়া, প্যানেল চেয়ারম্যান আবু জাফর, ধামইরহাট প্রেস ক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক অরিন্দম মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সাজিদ বিল্লাহ, তরুন শিক্ষার্থী সাকিবুল হাসান, উপকারভোগী সদস্য মো. মোরসেদুল, নুর জাহান প্রমুখ। এ সময় ২২ জন সদস্যদের মাঝে ৭ লাখ ১৯ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
সভায় তরুন শিক্ষার্থী ও বক্তাগণ জুলাই আগস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বৈষম্যহীন আগামীর বাংলাদেশ বিনির্মানে ধৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 
অপরদিকে ৪ ফেব্রুয়ারী বিকেলে সমাজসেবা কার্যালয়ের তত্বাবধানে দক্ষিন চকযদু পল্লী মাতৃকেন্দ্রে তারুণ্যের উৎসব উদযাপনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী ও তরুন-তরুনীদের নিয়ে উঠান বৈঠকও অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন