কাউনিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শিল্পপতি ভরসা সভাপতি সফি সম্পাদক
দীর্ঘদিন প্রায় দেড় যুগ পর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর জেলার কাউনিয়া উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন।
বুধবার কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক এমদাদুল হক ভরসার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) এর অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোজাহারুল ইসলাম বাবলু এবং কাউনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (রংপুর বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল খালেক। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান (লাকু),হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন প্রমুখ।
সম্মেলন শেষে বুধবার রাতে আনুষ্ঠানিক ভাবে আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠুকে সিনিয়র সহ সভাপতি,মোঃ শফিকুল আলম শফিকে সাধারণ সম্পাদক,জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউনিয়া উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষনা করা হয়।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে