নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিসান সম্পাদক শাহাদৎ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৫ম কার্যনির্বাহী কমিটি-২০২৫ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জিহাদুজ্জামান জিসানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দেশ রূপান্তর (ডিজিটাল) এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শাহাদৎ হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে বাংলা এফএমের প্রতিনিধি শর্মিষ্ঠা ভট্টাচার্য, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে বাহান্ন নিউজের প্রতিনিধি অর্ণব আচার্য্য, সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলাদেশ জার্নালের প্রতিনিধি আমিরুল ইসলাম বাপন, অর্থ সম্পাদক হিসেবে সান নিউজের প্রতিনিধি জান্নাত জাহান জুই, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দ্য নিউজের প্রতিনিধি মোঃ রোহান চিশতী নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নবাব মোঃ শওকত জাহান কিবরিয়া, ফটোগ্রাফার নওসাদ আল সাইম, বিডি টাইম ২৪ এর প্রতিনিধি সাফিনা গাজী এমি, ফটোগ্রাফার আশরাফুল আলম, সংবাদ পরিক্রমার প্রতিনিধি সানজানা অর্পা, সংবাদ লাইভ ২৪ এর প্রতিনিধি রিফায়েত আলম রাব্বি।
নব-নির্বাচিত সভাপতি জিহাদুজ্জামান জিসান সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সত্য ও সাহসের সাথে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবকে এগিয়ে নিতে সর্বোচ্চ কাজ করতে চাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রেসক্লাব শুরু থেকেই করে আসছে। আমাদের এই কমিটির সেই একই দায়িত্ব থাকবে। সবার সহযোগিতা কামনা করছি।
সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব সামনের দিনে সংবাদকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষভাবে কাজ করবে। সুষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলাই আমাদের লক্ষ্য। দায়িত্বের জায়গা থেকে চেষ্টা থাকবে সে ধারাবাহিকতা বজায় রাখা।
নবনির্বাচিত কমিটি বিকেলে শহীদদের শ্রদ্ধা জানিয়ে নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন করে। নির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।
এমএসএম / এমএসএম
ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬
২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ
ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের
শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ
সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর
ডিআইইউতে তিন সাংবাদিককে হত্যার হুমকি: অভিযুক্ত প্লাবনকে শোকজ
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা