ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কন্যা সন্তানের বাবা হলেন বাটলার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৪:৮

ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টের পর ছুটি নিয়েছিলেন ইংলিশদের উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার। মূলত তিনি তার সন্তান–সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই খেলছেন না চলমান ওভাল টেস্ট। পরিবারের সঙ্গে কাটানো সময়ে বাটলার এবার পেলেন কাঙ্খিত খুশির খবর। দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন তিনি।

দ্বিতীয় সন্তানের সুখবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে জানিয়েছেন বাটলারের স্ত্রী লুইসি। এছাড়া আইপিএল তার দল রাজস্থান রয়্যালস তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করে শুভকামনা জানিয়েছেন। শুভকামনা জানাচ্ছেন ভক্ত–সমর্থকরা।

চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের বাকি অংশে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন না বাটলার। ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ও ভারতের বিপক্ষে চলমান টেস্ট থেকে ছুটি নিয়েছেন তিনি। সময় কাটাচ্ছেন সন্তান ও পরিবারের সঙ্গে।

২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জশ বাটলার–লুইসি। পেশাদার ক্রিকেটার বাটলারের স্ত্রী একজন ফিটনেস বিশেষজ্ঞ। তিনি লন্ডনের দক্ষিণে ক্লাপহামে কাজ করেন। ২০১৯ সালে বাটলার–লুইসি দম্পতির প্রথম কন্যা সন্তান জন্ম নেন। তার নাম জর্জিয়া রোজ। তবে সদ্যজাত কন্যার কি নাম তা জানাননি বাটলার দম্পতি।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি