ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইল - আরিচা মহাসড়কের উপর সেফটি ট্যাংক নির্মান


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৭-২-২০২৫ দুপুর ১:৫৬

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ফায়ারসার্ভিস অফিসের উত্তর পাশের আর বি টাওয়ারের মালিক মোঃ রজব সিকদার তার ভবনের পশ্চিম পাশে প্রধান সড়কে বিশাল আকারের সেপটি ট্যাংক নির্মান করেছে। সরেজমিনে দেখা যায়, ভবন থেকে আঞ্চলিক মহাসড়কের গাড়ারিং (ইটের গাঁথুনি) পর্যন্ত বিশাল সেপটি ট্যাংক নির্মান করেছে। যা সড়ক লেভেল থেকে বেশ উঁচু। উল্লেখ্য এই স্থানটি দূর্ঘটনা প্রবন এবং প্রতিবছর সড়ক দূর্ঘটনায় এখানে প্রাণহীনর ঘটনা ঘটে। 

ব্যস্ততম এ আঞ্চলিক মহাসড়কটি উপজেলার ঘিওরকোল গ্রামের অংশে। রাতের আঁধারে রজব নির্মান করেন, এই গভীর সেপটি ট্যাংক। স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন একাধিক বার নিষেধ করার পরেও কারো কথায় কর্ণপাত না করে কাজটি সম্পূর্ণ করেন তিনি। এলাকাবাসীর চাপা গুঞ্জনে শোনা যায়, এর পেছনে বিএনপির নামধারী কিছু লোক জড়িত। মোটা অঙ্কের টাকায় সবাইকে হাত করেছেন তিনি। 

এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের (সওজ)  নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমিরী খান বলেন, এই সড়কটি প্রস্থ করনের কাজ চলমান রয়েছে। বিষয়টি জানতে পেরে শুরুতেই আমরা মো. রজব সিকদার কে মৌখিক ও লিখিত ভাবে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করি। তিনি আমাদের কথার তোয়াক্কা না করে এমনটি করেছে। আমরা অতিদ্রুত তাদের বিরুদ্ধে আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। 

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা