ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

শুভ জন্মদিন মুস্তাফিজুর রহমান


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ৪:৪২
মুস্তাফিজুর রহমান। যাকে আমরা সবাই কাটার মুস্তাফিজ নামে চিনি। সেই ফিজ এর জন্মদিন আজ। ২৫ পেরিয়ে ২৬ এ পা রাখলেন তিনি। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের উদীয়মান এ তারকা ক্রিকেটার।
মুস্তাফিজুর রহমান। যাকে আমরা সবাই কাটার মুস্তাফিজ নামে চিনি। সেই ফিজ এর জন্মদিন আজ। ২৫ পেরিয়ে ২৬ এ পা রাখলেন তিনি। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের উদীয়মান এ তারকা ক্রিকেটার।

সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়ি। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজের পথচলা শুরু যুবরাজের মতো। সূচনালগ্নেই বল হাতে কাটার, স্লোয়ার, সর্পিল সুইং ছুড়ে উইকেটের পসরা সাজিয়ে চমকে দেন ক্রিকেটবিশ্বকে। বিস্ময়কর বোলিংয়ে হয়ে উঠেন বাংলাদেশ ক্রিকেটের ‘এক্স ফ্যাক্টর’।

মোস্তাফিজের অভিষেক টিটোয়েন্টি ম্যাচটি আজও চোখে ভাসে। ২০১৫ সালের ২৪ এপ্রিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাচিয়ে ছাড়েন তিনি। অনন্য এক ডেলিভেরিতে নিজের প্রথম শিকারে পরিণত করেন বিশ্ব ক্রিকেটের ত্রাস বুমবুম শহীদ আফ্রিদিকে। পরের শিকার আরেক বিধ্বংসী ব্যাটসম্যান শোয়েব মালিককে। তার অসাধারণ বোলিংয়ে দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। বিজয়ীর বেশে মাঠ ছাড়েন টাইগাররা।

দেশের হয়ে টেস্ট অভিষেকও রঙিন হয় মোস্তাফিজের। একই বছরের ১৫ জুলাই চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনন্য বোলিং করেন তিনি। প্রথম ইনিংসে শিকার করেন ৪ উইকেট।

তিন ফরম্যাটে তোপ দাগানো বোলিং করে দুনিয়ার তাবৎ ক্রিকেটবোদ্ধাদের দৃষ্টি কাড়েন মোস্তাফিজ। যার বদৌলতে ডাক পান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলে। সেখানেও বাজিমাত করেন কাটার মাস্টার। সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন হতে রাখেন অগ্রণী ভূমিকা। ১৬ উইকেট নিয়ে নির্বাচিত হন উদীয়মান সেরা খেলোয়াড়। বয়ে আনেন বাংলাদেশের জন্য গৌরব।

কফিল / কফিল

আল আমিনের শাস্তি নিয়ে স্টাফদেরকে জেরা বাফুফে সভাপতির

জাতীয় হকি দলের বড় জয়

বোলারদের কল্যাণে অস্ট্রেলিয়ায় সহজ জয় বাংলাদেশের

শরিফুলের বলে আউট, লাবুশেনের টেস্ট ক্যারিয়ারই কি এবার শেষের পথে?

জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম

ম্যাকাই টেস্টে নামার আগে স্টার্ককে যে পরামর্শ দিয়েছিলেন তার স্ত্রী

বাংলাদেশের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে স্টার্কের নতুন ইতিহাস

আসিয়ান কাপে ভারতের পরিবর্তে বাংলাদেশ, ফিফার অনুমোদন

এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ