ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কনওয়ের ২২৭, নিউজিল্যান্ডকে ছেড়ে না দেওয়ার ইঙ্গিত ওয়েস্ট ইন্ডিজের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২৫ দুপুর ১:১

আগের দিন টম ল্যাথাম ও ডেভন কনওয়ের সেঞ্চুরিতে তিনশ ছাড়িয়ে শক্ত অবস্থান নেয় নিউজিল্যান্ড। আজ (শুক্রবার) দ্বিতীয় দিনে তারা সেই রান সাড়ে পাঁচশর উপরে নিয়েছে কনওয়ের ডাবল সেঞ্চুরিতে। মাউন্ট মঙ্গানুইয়ে রান পাহাড় গড়ে স্বাগতিকরা ইনিংস ঘোষণা করলেও চাপে ভেঙে পড়েনি ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনারের ব্যাটে লড়াইয়ের আভাস দিয়েছে তারা। 

দ্বিতীয় ডাবল সেঞ্চুরি থেকে ২২ রান দূরে ছিলেন কনওয়ে। ‍৩১৬ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ও ঘরের মাঠে প্রথমবার দ্বিশতক হাঁকালেন নিউজিল্যান্ডের ওপেনার। ২৮ চারে পাওয়া এই ইনিংসকে ক্যারিয়ার সেরার পর্যায়ে নিয়ে যান। লাঞ্চ ব্রেকের পর কনওয়ে যখন আউট হন, তখন তার রান ২২৭। ৩৬৭ বলে ৩১ চারে সাজানো ছিল তার ইনিংস।

তারপর রাচিন রবীন্দ্রের অপরাজিত ৭২ রানে সাড়ে পাঁচশ ছাড়ায় নিউজিল্যান্ডের দলীয় ইনিংস। তার সঙ্গে এজাজ প্যাটেলের জুটি ৩৯ রানে থাকতে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ৩০ বলে ৩০ রানের গতিময় ইনিংস খেলে অপরাজিত থাকেন এজাজ। ৮ উইকেটে ৫৭৫ রান তোলে তারা।

জেইডেন সিলস, অ্যান্ডারসন ফিলিপ ও জাস্টিন গ্রিভস ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন।

নিউজিল্যান্ডের রান পাহাড়ের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ওপেনিং জুটিতে একশ ছাড়ায়। ২৩ ওভারে ১১০ রান তোলে তারা। ৬০ বলে ৭ চারে ৪৫ রানের ইনিংস খেলে জন ক্যাম্পবেল অপরাজিত আছেন। ৭৮ বলে ৯ চারে অপরাজিত ৫৫ রান করেন ব্র্যান্ডন কিং। ১০ উইকেট হাতে রেখে ৪৬৫ রানে পিছিয়ে সফরকারীরা।

এমএসএম / এমএসএম

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ

দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম

গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি

ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?

বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক

যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল

মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার