ক্ষমা চেয়েছেন সালাহ
ক্লাব ও প্রধান কোচ আর্নে স্লটকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে তোপের মুখে পড়েন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। দলের বাজে অবস্থার মধ্যে তার বিস্ফোরক মন্তব্যে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। লিভারপুল মিডফিল্ডার কুর্টিস জোন্স জানালেন, ওই ঘটনার পর ড্রেসিংরুমে ক্ষমা চেয়েছেন মিশরীয় ফরোয়ার্ড।
লিডস ইউনাইটেডের সঙ্গে লিভারপুলের ৩-৩ গোল ড্রয়ের ম্যাচ শেষে সালাহ টানা তিন ম্যাচ বেঞ্চে বসে থাকায় ক্ষোভ উগরে দেন। ফর্মে না থাকায় বাদ পড়ার পরও তিনি দাবি করেন, দলের জন্য এতকিছু করার পরও প্রাপ্য সম্মান তিনি পাননি এবং তাকে বলির পাঁঠা বানানো হয়েছে। স্লটের সঙ্গে সম্পর্ক ভাঙার আভাসও দেন। আর ক্লাবের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। ওই মন্তব্যের পর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে জায়গা হয়নি সালাহর।
সম্প্রতি আফ্রিকান নেশনস কাপ খেলতে লিভারপুল ছেড়েছেন সালাহ। তার আগ ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ খেলেছেন তিনি এবং গোল বানিয়ে জয়ে দারুণ ভূমিকা রেখেছেন। পরে স্লটের প্রশংসাও কুড়ান। কিন্তু সালাহ ব্যক্তিগতভাবে তার কাছে ক্ষমা চেয়েছেন কি না, তা জানাননি।
এবার জোন্স বললেন, ড্রেসিংরুমে ক্ষমা চেয়েছেন সালাহ। এসব ঘটনা ড্রেসিংরুমে প্রভাব ফেলেনি জানালেন তিনি। স্কাই স্পোর্টসকে এই মিডফিল্ডার বলেন, ‘মো নিজে একটি আলাদা সত্তা, সে তার মতো করে কথা বলতেই পারে। আমাদের কাছে ক্ষমা চেয়েছে সে এবং বলেছে, ‘যদি আমি কাউকে প্রভাবিত করি এবং এমন কিছু মনে হয়, তাহলে আমি ক্ষমা চাই।’ এমন মানুষই সে।’
জোন্স আরও বলেন, ‘মোকে আমি যতটুকু জানি, সে আমাদের সঙ্গে একই রকম ছিল। সে ইতিবাচক, হাসিখুশি ছিল এবং দলে কোনো পরিবর্তন হয়নি। সবাই তার সঙ্গে আগের মতো আচরণ করেছে। যে জিততে চায়, সে এমনই।’
Aminur / Aminur
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ