ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য তৃতীয়বারের এমজেসিএল শুরু হচ্ছে


রিয়াজউদ্দিন আহমেদ photo রিয়াজউদ্দিন আহমেদ
প্রকাশিত: ১৬-১২-২০২৫ রাত ১০:১৫

ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ) আয়োজিত মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ (এমজেসিএল) এবার তৃতীয় সিজনে শুরু হতে যাচ্ছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রতিযোগিতা হবে জমজমাট আকারে।

 


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মালিবাগে হোসেফ টাওয়ারের রাজবাড়ী কুইজিন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের থিম সং ‘চলো মাঠে নামি’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলাম কণ্ঠ দিয়েছেন এই থিম সংয়ে। সংলাপ লিখেছেন সাংবাদিক লিমন আহমেদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম হাসান। ভিডিও সম্পাদনা করেছেন এ আর জনি ও তানভীর ইফাজ, গ্রাফিক্স ডিজাইন করেছেন সোহেল আহমেদ এবং ভিডিও পরিচালনা করেছেন মাসুম জয়।
ডিআরএফ-এর আহ্বায়ক তানভীর আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, খেলাধুলার চর্চা এবং পেশাগত সম্পর্ক আরও দৃঢ় করতেই এই ক্রিকেট লিগের আয়োজন।” যুগ্ন আহ্বায়ক আলী আজগর ইমন বলেন, “মাল্টিমিডিয়া সাংবাদিকরা তাদের পেশাদার কাজের পাশাপাশি নিজের ফিটনেস বজায় রাখতে খেলাধুলা ও বিনোদনেরও গুরুত্ব দেয়।” এছাড়াও উপস্থিত ছিলেন ডিজিটাল রিপোর্টার্স ফোরামের সদস্য রিয়াজউদ্দিন আহমেদ, ইসমাইল সিরাজী ও মাসুম জয়।
এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল, যার মধ্যে রয়েছে মেহেদী হাসান রনির মেঘনা ভিক্টোরিয়ান, শুভ খানের পদ্মা ফাইটার্স, আনোয়ার হোসেনের এএস ওরিয়রস, অমৃত মলঙ্গীর কন্টেন্ট কিংস, মারুফ সরকারের ডিজিটাল ডাইনামাস, আফতাব শুভর ভিক্টোরি ফাইটার্স, তরুন বেগীর রয়েল ভিক্টোরিয়ানস এবং সাফিন মোল্লার বিআরপিএস রাইজিং স্টার। সংবাদ সম্মেলনে আট দলের অধিনায়ক পরিচয় এবং দলের জার্সি একযোগে উন্মোচন করা হয়।
এবারের টুর্নামেন্ট ১৭ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর দুপুর ২টায়।
ডিআরএফ-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, থিম সং ‘চলো মাঠে নামি’ লিগের বন্ধন ও উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করবে।

আবিদ রহমান / আবিদ রহমান

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে