ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

পাঁচ গোলের থ্রিলারে ফিফা ট্রফি জিতল মরক্কো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২৫ দুপুর ১:১০

আরব ফুটবলের বিস্ময়কর উত্থানের ধারাবাহিকতা ধরে রেখেছে মরক্কো। ২০২২ সালের বিশ্বকাপে তারা সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল। তিন বছর পর সেই কাতারে এবার তারা ফিফার ট্রফি হাতে উদযাপন করল। গতকাল (বৃহস্পতিবার) দোহার লুসাইল স্টেডিয়ামে ফিফা আরব কাপের ফাইনালে উজ্জীবিত জর্ডানকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো।

আরব কাপের ফাইনালে প্রথমবার উঠেছিল জর্ডান। দারুণ লড়াই করে মরক্কোকে চমকে দিতে বসেছিল তারা। কিন্তু অভিজ্ঞতায় পেরে ওঠেনি। অতিরিক্ত সময়ে গড়ানো পাঁচ গোলের থ্রিলার জিতেছে মরক্কানরা।

উসামা তান্নানে মরক্কোকে চার মিনিটের মধ্যে এগিয়ে দেন। আলী ওলোয়ানের হেডে ৪৮তম মিনিটে সমতায় ফেরে জর্ডান। তারই পেনাল্টিতে তারা ৬৮তম মিনিটে এগিয়ে যায়। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে আব্দেররাজ্জাক হামেদ আল্লার সমতাসূচক গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। শততম মিনিটে তার গোলে আফ্রিকা নেশনস কাপের আগে ট্রফি জেতে মরক্কো।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড