কর্ণফুলীতে আদর্শপাড়া নজিরিয়া একতা সংঘ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন
উৎসব উদ্দীপনা ও ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আদর্শপাড়া নজিরিয়া ক্রীড়া একতা সংঘের উদ্যোগে ১ম বারের মতো শুভ উদ্ভোধন করা হয়েছে আদর্শপাড়া নজিরিয়া একতা সংঘ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২৫ইং।
(৭ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার শিকলবাহা ৫নং ওয়ার্ড আদর্শপাড়া এলাকায় তৈয়বিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে এই উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।উদ্ভোধনী ম্যাচে চরপাথরঘাটা এলিভেন জুনিয়র একাদশকে ১৫ রানে হারিয়েছে সোনার বাংলা ক্রিকেট ক্লাব।
কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য ও আদর্শপাড়া নজিরিয়া ক্রীড়া একতা সংঘের প্রধান উপদেষ্টা মো: মনছুর উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা যুবদলের আহবায়ক মো নুরুল ইসলাম মেম্বার, উদ্ভোধন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ,প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাঈন উদ্দিন মনির,বিশেষ অতিথি ছিলেন
শিকলবাহা ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক রুহুল আমিন,জেলা যুবদল নেতা মো: শওকত আলী,কর্ণফুলী উপজেলা সেচ্ছাসেবকদল নেতা মো: ইসমাইল, উপজেলা যুবদলের সদস্য মো: আমজাদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সোলাইমান, সাধারণ সম্পাদক শাহ্ আলম, সহ সভাপতি মোহাম্মদ তাহের, যুগ্ন-আহবায়ক বাবুল,সাংগঠনিক সম্পাদক মো: ফোরকান,কর্ণফুলী উপজেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক মো: ইলিয়াস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মেম্বার বলেন, যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। গ্রাম বাংলার এরকম একটা খেলা উপভোগ করতে পেরে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা হলেন,হুমায়ন রশিদ শাওন,মনজুর আলম,মাহমুদুল ইসলাম, ফরহাদুল ইসলাম হুদয়,জাহাঙ্গীর,ইমরান,আকাশ,পারভেজ, রাসেল,শাওন,মেহেদি প্রমূখ।
এমএসএম / এমএসএম
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা