ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে কবরস্থান থেকে লাশের মাথার খুলি চুরির অভিযোগ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৮-২-২০২৫ দুপুর ৩:২০

মানিকগঞ্জের সিংগাইরে একটি কবরস্থানে কবর খুঁড়ে ৫ টি লাশের মাথার খুলি চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের হাতনি কবরস্থানে এ ঘটনা ঘটে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) ভোরে লাশ চুরির খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজনরা কবরস্থানে ছুটে আসেন। এ সময় চুরি হওয়া লাশগুলোর স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাতনি কবরস্থানে ৫-৬টি কবর খোড়া অবস্থায় আছে। এরমধ্যে হাতনী গ্রামের আওলাদ হোসেনের মেয়ের লাশের হাড়গোড় একটি কবরে থাকলেও মাথার খুলি পাওয়া যায়নি। কবরগুলো খুড়ে আবার মাটি দিয়ে ঢেকে রেখে গেছে। এক কবরে প্রায় ৪-৫ টি কাপনের কাপড় ও হাড়গোড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই লাশগুলো চুরি হয়েছে।

স্থানীয় আওলাদ হোসেন জানান, তার মেয়ে ২ মাস আগে মারা যান। মারা যাওয়ার পরে হাতনী কবরস্থানে তাকে দাফন করা হয়। মাত্র ১২ বছর বয়সের মেয়ে কারো ক্ষতি করেনি। ভোরে খবর পাই কবরস্থান থেকে লাশ চুরি হয়েছে। এখানে ছুটে এসে দেখতে পাই মেয়ের কবর খোঁড়া। ভেতরেই কাফনের কাপড়, শরীরের অংশ পড়ে আছে। মাথা চোরেরা নিয়ে গেছে।

মোঃ নবিনুর ইসলাম বলেন, আমার বাবা ৭ মাস আগে মারা গেলে এই কবরস্থানে তাকে দাফন করা হয়। আজ সকালে লাশ চুরির খবর পেয়ে এখানে এসে দেখি আমার বাবার কবর এর বাশ উপরে রেখে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। কবরের ভিতরে আমার বাবার লাশও হইতো নেই।

হাতনী কবরস্থান কমিটির সভাপতি আবু সাঈদ বলেন, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত ও দেখাশুনা করতে আসি। আজ কবরস্থানে ঢুকতেই দেখি ১টি কবর খোঁড়া। আশপাশে তাকিয়ে দেখি একে একে আরো কবরের মাটি, বাশ এলোমেলো। তখনই আমি এলাকাবাসীকে খবর দেই। এই চুরি এলাকায় আতঙ্ক তৈরী হয়েছে।

এঘটনায় শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রণজিৎ সাহা বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে সংগীয় ফোর্সসহ পরিদর্শন করেছি, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত