ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ভোলার দৌলতখানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার গরু বিতরণ


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৪:৫৮

ভোলার দৌলতখানে বিনামুল্যে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী "মীর কাদিম" জাতের গরু ও  গরু পালনের উপকরণ বিতরণ করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মাধ্যমে গরুগুলো বিতরণ করা হয়।
 শনিবার  (৮ ফেব্রুয়ারি) উপজেলার উত্তর জয়নগর মিয়ারহাটে বিনামূল্যে এ গরু  বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্মসংস্থান সহায়ক ফাউন্ডেশনের  প্রতিনিধি মো. হজরত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) হুমায়ুন কবীর। এছাড়া উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. জাহিদুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, এরিয়া ইনচার্জ প্রিয়লাল মন্ডল, শাখা ইনচার্জ জান্নাতুল ফেরদৌস ইভাসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই প্রকল্পের আওতায় পাঁচটি পরিবারকে‘মীর কাদিম’ জাতের গাভি, দানাদার খাদ্য, প্রাকৃতিক উপায়ে প্রজনন ব্যবস্থা, কেঁচো সার প্লান্ট, টিকা ও কৃমিনাশক, মশারি এবং তথ্যবহুল বইসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ