ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ভূরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব প্রচার অভিযান


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২৫ বিকাল ৫:৮

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচার অভিযান উপলক্ষে দিন ব্যাপী খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার ছিট পাইকেরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্টের সহযোগিতায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ছিট পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি আশরাফুল আলম আকাশের সভাপতিত্বে দিন ব্যাপী খেলাধুলার উদ্বোধন করেন ছিট পাইকের ছড়া উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন দৃষ্টি প্লাস কিশলয় বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক, মোর্শেদুর রহমান আনিস, ছিট পাইকের ছড়া উচ্চ বিদ্যায়ের সহকারী শিক্ষক আবুবক্কর, রেজাউল করিম, মঞ্জুরুল ইসলাম, হেলানা খাতুন, কল্পনা খাতুন, সিএনবি প্রজেক্ট ছিট পাইকের ছড়া ইউপির ফিল্ডফ্যাসিলিটেটর আব্দুল লতিফ, ফুল মিয়া, ছিট পাইকেরছড়া ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও যুব প্লাটফর্মের সদস্যরা।

সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন নয়নের পরিচালনায় দিন ব্যাপী এ আয়োজনে ষ্টাম্প ভাঙ্গা, বুদ্ধির পরীক্ষা, বালতিতে বল নিক্ষেপ, বালিশ পাচার, পাথর নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্প, দৌড় খেলা, চেয়ার খেলা সহ ছেলে-মেয়েদের দশটি খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা