ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈশ্বরদীর বাঘইলে দু’দিন ব্যাপি জমকালো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৯-২-২০২৫ বিকাল ৫:২৯

ঈশ্বরদীর বাঘইলে দু’দিন ব্যাপি জমকালো  নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে  বাঘইল স্কুল এন্ড কলেজের প্লাটিনাম জয়ন্তী উৎসব শনিবার শেষ হয়েছে। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা উড়িয়ে,ঘোড়ার গাড়ির   র্বর্ণাঢ্য র‌্যালি বের করা এবং আতশবাজি উদ্বোধন,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
 এসব অনুষ্ঠানে পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও সচিব আমিনুল আহসান কামাল প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।  কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল  গণির  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহ্ সূফী নূর মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম,পাকশী বিভাগীয় প্রকৌশলী এক আব্দুল হানিফ,পাকশী বিভাগীয় প্রকৌশলী দুই বীরবল মন্ডল,ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন,বিশিষ্ট শিল্পপতি আশরাফ আলী খান মঞ্জু।এ সময় অন্যানের মধ্যে, আবহাওয়া অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক  আকরাম হোসেন,আব্দুর রশিদ, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির  কেন্দ্রীয় নির্বাহী পরিষদের  সাংগঠনিক সচিব, তৌহিদ আক্তার পান্না,সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রাকিবুল ইসলাম তপন,  বিএনপি নেতা আখতারুজ্জামান রঞ্জুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে   সৌহার্দ্য   মঞ্চের ফলক উন্মোচন,স্মরণিকা সৌহার্দের    মোড়ক উন্মোচন   করেন অতিথিবৃন্দ । শিক্ষাই আলো নৃত্যের  তালে তালে উদ্বোধনী থিম সংগীত পরিবেশন করা হয়। শনিবার দিনব্যাপি প্রাক্তনীদের স্মৃতি চারণ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। এর আগে প্রাক্তনীদের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি হিসেবে রঙিন সাজে সজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে র‌্যালির নেতৃত্ব দেন,বিএনপির কেšিদ্রয় নেতা,সাবেক এমপি ও প্রাক্তনী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার । এসময় ঘোড়া চালকের ডামি হিসেবে দায়িত্ব পালন করেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ও রফিকুল ইসলাম লিটন। দ্বিতীয় দিন বিকেলে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত  শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয় । এতে শিল্পী আশিফ আকবর ও আঁখি আলমগীরসহ অন্যান্য শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠিত হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রায় দশ হাজারেরও বেশী বিভিন্ন বয়সী দর্শকরা ফআনন্দ ্উপভোগ করেন। দু’দিন ব্যাপি স্বেচ্ছাসেবক কমিটির আহবায়ক মাহফুজুর রহমান মন্জু ও যুগ্ম আহবায়ক আলমাস হোসেন গোটা অনুষ্ঠান এলাকার দায়িত্ব পালন করেন।

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই