লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা নবগঠিত কমিটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় লোহাগড়া প্রেসক্লাবের অফিস কক্ষে উপজেলা ১২টি ইউনিয়ন এবং পৌর বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতা-কর্মী একত্রিত হয়ে এ প্রতিবাদ জানান।
নেতাকর্মীদের অভিযোগ, লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলনে যোগ্য এবং জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে, অর্থের বিনিময়ে আওয়ামী লীগ-সমর্থিত কিছু ব্যক্তিকে বিএনপির নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে প্রকৃত ত্যাগী এবং পরীক্ষিত নেতারা বঞ্চিত হয়েছেন।
এছাড়া, নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, নবগঠিত কমিটির সভাপতি এসএসসি পাসও করেননি এবং তার অযোগ্যতার কারণে অনৈতিক লেনদেনের মাধ্যমে কমিটিতে অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তাছাড়া, দাগি আসামি, খুনি, এবং চোরাচালানীদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলের ক্ষতি করছে বলে তারা উল্লেখ করেন।
বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিশেষ করে লোহাগড়া সরকারি কলেজের সাবেক ভিপি শফিকুল ইসলাম সরু, যিনি বিএনপির মহাসচিবের সঙ্গে ছয় মাস কারাবরণ করেছিলেন, তাকেও কমিটিতে রাখা হয়নি। এ ছাড়া, বিএনপির সিনিয়র নেতা শ.ম. লুৎফর রহমান, আনিচুর রহমান কামাল, রেজাউল করিম মিন্টু, জাহিদুল ইসলাম, খোকন সরদার, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রবিউল ইসলাম পলাশকেও বাদ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে, লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা নবগঠিত কমিটি বাতিল করে, যোগ্য এবং ত্যাগী নেতাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে এই অন্যায়ের প্রতিবাদ জানানো হবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত