ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কুককে ছুঁয়ে ফেললেন অ্যান্ডারসন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ১১:৩৯

ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডটি এতোদিন দখলে ছিল অ্যালিস্টার কুকের। এবার ইংল্যান্ডের এই সাবেক অধিনায়কের রেকর্ডে ভাগ বসিয়েছেন জেমস অ্যান্ডারসন। বুধবার (০২ জুন) লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেই ইতিহাসের অংশ হয়ে গেছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত সমান ১৬১ ম্যাচে খেলেছেন কুক ও অ্যান্ডারসন। আর মাত্র একটি টেস্ট খেললেই সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার স্বাদ পাবেন অ্যান্ডারসন। 

এই তালিকার দুই নম্বরে রয়েছেন অ্যান্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। এই ইংলিশ পেসার এখন পর্যন্ত খেলেছেন ১৪৭টি টেস্ট ম্যাচ। ২০০৩ সালের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। এরপর ধারাবাহিক পারফরম্যান্স করে টেস্টে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন তিনি।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেটের স্বাদ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচে ইংল্যান্ড জিতেছিল ইনিংস ও ৯২ রানের ব্যবধানে। এরপর অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে ১৫০টিরও বেশি টেস্ট খেলা প্রথম পেসার তিনি। অ্যান্ডারসনের দখলে রয়েছে ৬১৪টি উইকেটে। সাদা পোশাকে তাঁর চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো ইংলিশ বোলার। এ ছাড়া টেস্ট বিশ্বের আর কোনো পেসারের নেই ৬০০ উইকেটও।

জামান / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড