১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন জোতির্ময়, মিনি ম্যারাথনে মাসুম
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ইনডোর গেমস-২০২১ এর ১০০ মিটার স্প্রিন্টে যুগান্তরের জোতির্ময় মন্ডল ও মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম।
সোমবার ডিআরইউর ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টে যুগান্তরের জোতির্ময় মন্ডল ১৩.১০ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, ১৪.০৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নয়া শতাব্দীর মাহমুদুন্নবী চঞ্চল এবং ১৫.০০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম।
এর আগে মিনি ম্যারাথনে চ্যানেল আইর তারিকুল ইসলাম মাসুম জনকণ্ঠের রুমেল খানকে পেছনে ফেলে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হন। দ্বিতীয় স্থান অর্জন করেন রুমেল খান এবং তৃতীয় হয়েছেন যুগান্তরের জোতির্ময় মন্ডল।
খেলা পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা ও কার্যনির্বাহী সদস্য রহমান আজিজ।
গত ২২ আগস্ট দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় ডিআরইউর ইনডোর গেমস। ইতিমধ্যে দাবা, কল ব্রীজ, অকশন ব্রীজ, ক্যারম একক (পুরুষ ও নারী), ক্যারম দ্বৈত ও নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা শেষ হয়েছে।
প্রীতি / প্রীতি
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি