ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে শত বছরের কঠোর কর্মঠ কর্মী অলসতাও ছুঁইতে পারিনি মজির উদ্দিনকে


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:৩

 নওগাঁ নিয়ামতপুর উপজেলা চন্দননগর ইউনিয়নের করমজাই গ্রামের বৃদ্ধ মজির উদ্দিন। যে বয়সে সঙ্গের সঙ্গীরা পাড়ি জমিয়েছেন পরপারে।ঠিক সেই বয়সে এখনো নিজের কর্ম নিজেই করে যাচ্ছেন, বৃদ্ধ মজির উদ্দিন দাবি করেছেন শত বছরের গণ্ডি পার করে তার বর্তমান বয়স ১২১ পার হতে চলছে। কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী বর্তমান তার বয়স ৯৮ বছর।  তবে কি! যেখানে গড় আয়ু ৬৩ বছর। সেখানে ৯৮ বছর বয়সেও  জীবনের ক্লান্তি তাকে ছুঁতে পারেনি। যুগ যুগ ধরে কঠোর পরিশ্রমে তাকে অলসতা কখনো ছুঁতে পারেনি। এখনো গ্রামীন সাপ্তাহিক বাজারগুলোতে প্রতিনিয়ত ছুটছেন ফল ও সবজি বিজ বিক্রি করার লক্ষ্যে। শুধু কি তাই! এই বয়সেও মজির উদ্দিন চাষ করছেন পিয়াজ, সিম  সহ একাধিক কাঁচা সবজি। নিজেই এসব সবজি চাষাবাদ করে অবসর সময় পার করছেন।  খুব সকাল সকাল বাসা থেকে বের হয়ে যান মজির উদ্দিন। ফসলি মাঠ, সাপ্তাহিক বাজার চৌশে  রাতে ফেরেন বাসায়। মজির উদ্দিন জীবন দশায় তিনটি বিয়ে করেছে । দুটি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তৃতীয় স্ত্রীর সঙ্গে  হাফ সেঞ্চুরি পার করেছেন মজির উদ্দিন। জীবনের শেষ সময় পর্যন্ত এই স্ত্রীর সঙ্গেই থাকতে চান তিনি। ৩ স্ত্রীর সংমিশ্রণে ১০ সন্তানের জনক মজির উদ্দিন। এর মধ্যে একটি সন্তান মারা গিয়েছে। বেঁচে রয়েছেন ৯ টি সন্তান।  বর্তমান ছেলেদের সংসারেই রয়েছেন মজির উদ্দিন। তবে শেষ বয়সেও কারু কাছে হাত পাততে চাননা তিনি। তাই জীবন চাকার  এই সময়েও নিজেই দৌড়াচ্ছেন জীবন জীবিকার তাগিদে। সন্তানেরা একাধিক বার নিষেধ করলেও তা কর্ণপাত করেননা তিনি। মজির উদ্দিনের নাতি-পুতিনদেরো বিয়ে খেয়েছেন এই শত বছরের বৃদ্ধ। চতুর্থ শ্রেনী পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন মজির উদ্দিন। কিন্তু খুধার জ্বালায় শিক্ষা জীবন ত্যাগ করে বেচে নেন হাল, কৃষি। এলাকায় বিভিন্ন সামাজিক কাজে মজির উদ্দিন এগিয়ে আসেন বলে জানিয়েছেন এলাকাবাসী। মজির উদ্দিনের তৃতীয় স্ত্রী মজিদ উদ্দিনকে পেয়ে বেশ সুখেই রয়েছেন বলে জানিয়েছেন। 

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত