ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বলাৎকারের অভিযোগ অস্বীকার করে মাদরাসা সুপারের সংবাদ সম্মেলন


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১০-২-২০২৫ বিকাল ৫:৫৯

নাটোরের লালপুরে ডাঙ্গাপাড়া কওমী মাদরাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আহমাদুল্লাহ আনসারী। সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করে নিজের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেওয়া শিশু শিক্ষার্থীর বলাৎকারের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবী করেন। এ সময় তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আমার মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিতে দেখা গেছে। প্রকৃতপক্ষে ওই শিক্ষার্থী সহ আমার সকল শিক্ষার্থীকে আমি সন্তানের মতো লালন পালন করি। কিন্তু ভিডিওতে বক্তব্য দেওয়া ওই শিশুটি পড়াশোনায় খুবই অমনোযোগী ছিলো। মাদরাসায় পড়াশোনা করতে না চাওয়ার পরেও তার পরিবার জোর পূর্বক মাদরাসায় পাঠানোর পরে সে না পড়ার জন্য তার পরিবারের কাছে মিথ্যা বানোয়াট কুরুচিপূর্ণ বক্তব্য দেয় যেন তাকে আর জোর পূর্বক মাদরাসায় না পাঠায়। একটি মহল এই সুযোগ কাজে লাগিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। তারা শিশুটির কুরুচিপূর্ণ বক্তব্যটি মোবাইলে ধারণ করে আমার এবং প্রতিষ্ঠানের সুনাম খুন্ন করার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আমার সকল পরিচিত ও অপরিচিত শুভাকাঙ্খী সহ দেশবাসীকে এই বিভ্রান্তিকর অপপ্রচার বিশ্বাস না করার জন্য অনুরোধ করছি।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন