ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৬-৯-২০২১ বিকাল ৫:৩৬

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে 'পুলিশই জনতা-জনতাই পুলিশ' স্লোগানে মাদক নির্মূল, বাল্যবিবাহ বন্ধ ও যৌন হয়রানি প্রতিরোধে এ সভা অনুষ্ঠিত হয়। আলী আকবর ডেইল ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন আলী আকবর ডেইল ইউনিয়ন বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মৌ. জাকারিয়া ফারুকী। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন সহকারী বিট অফিসার সহকারী উপ-পরিদর্শক রতন মিয়া। এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার।

সভায় আন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম), থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহামুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. শহিদুল ইসলাম, নাজেম উদ্দিন লালা, নজরুল ইসলাম, ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল আনছার মো. শোয়াইব ছিদ্দিকী, ইউপি সদস্য আফজল আহমদ, তৌহিদুল ইসলাম কাজল, আবুল কাশেম, ইউপি সদস্য শামশুল আলম, ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক আবদু রহিম রাসেল, সুজন সিকদারসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ।

সভায় ইউপি সদস্য মো. হারুন, দিদারুল ইসলাম বাচ্চু, মো. ফিরোজ আহমদ, দিল নেওয়াজ খানম, মোরশেদ আলমসহ মসজিদের ইমাম, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে একটি  কবিতা আবৃত্তি করেন এসএসসি পরীক্ষার্থী শাহারিজা তানজিল অপু।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা