কুড়িগ্রামে শহর সমাজসেবা কার্যালয়ের তারুণ্য উৎসব পালন
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রাম শহর সমাজসেবা অফিসের আয়োজনে র্যালি, আলোচনাসভা ও উঠান বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামে পালিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।
এতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী ও কর্মদলের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীগণ অংশগ্রহণ করেন।রবিবার সকাল ১১টায় শহর সমাজসেবা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
পরে বিকালে কুড়িগ্রাম শহরের কলেজপাড়া কর্মদলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে উঠান বৈঠকে অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে অতিথিবৃন্দ তারুণ্যের মাধ্যমে দেশের কাঙ্খিত উন্নয়ন করার জন্য তাদের সহযোগিতার জন্য নিজনিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারুণের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন। সমাজসেবা দপ্তর থেকে তরুণদের জন্য সাধ্যমত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড