কুড়িগ্রামে সলিডারিটি স্পিরিট প্রকল্পের আওতায় যৌথ ভিজিট কার্যক্রম অনুষ্ঠিত
কুড়িগ্রামে টেরেডেস হোম এর কারিগরি সহায়তা এবং অলিম্পিক রিফুজি ফাউন্ডেশনের অর্থায়নে সলিডারিটির স্পিরিট প্রকল্পের আওতায় দিনব্যাপী এক যৌথ ভিজিট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী দিনব্যাপী এ কার্যক্রমে কুড়িগ্রাম সদরের চাঁখেন্দা খানপারা উচ্চবিদ্যালয়ের মাঠে এবং পৌরসভার ছয়ানী পারায় কিশোর কিশোরীদের নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সলিডারিটির পরিচালক এস এম হারুন অর রশিদ লালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদ্দুজ্জামান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খেলোয়াড় নির্বাচন বোর্ডের সদস্য রবিউল হাসান খান মনা, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পরিচালক কামরুল ইসলাম কিরন, বিকেএসপির অ্যাথলেটিক কোর্স ফৌজিয়া হুদা জুই, অপরাজেয় বাংলাদেশের সভাপতি ও সাবেক জাতীয় খেলোয়াড় রেহানা পারভীন, টেরেডেস হোম ফাউন্ডেশন এর প্রজেক্ট ম্যানেজার সুরজিত কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ ভিজিট কার্যক্রমে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রকল্পেরভোগী, টিডিএইচ এবং সলিডারিটির বিভিন্ন কর্মকতা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মাধ্যমে প্রকল্পের উপকারভোগীদের সাথে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সেতুবন্ধন তৈরি হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড