ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১১-২-২০২৫ বিকাল ৫:৪০

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামের সুশান্ত দাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক সুশান্ত দাস জানান, রাত ৮ টার দিকে লন্ড্রীর দোকান থেকে কাজ শেষ করে বাড়িতে আসেন। রাত ৯টার দিকে প্রতিমাগুলো অক্ষত দেখে তিনি ঘুমাতে যান। ভোর ৬টায় সময় মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি রাধা, কৃষ্ণ, লক্ষ্মী ও লোকনাথের প্রতিমা ভাঙচুর ও পুজার সরঞ্জামাদি ক্ষতিগ্রস্থ দেখতে পান। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিয়ানী উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেদের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদী থানায় আসছেন। মামলার প্রস্তুতি চলছে।’

এমএসএম / এমএসএম

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার