ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জবিতে থিসিস বণ্টন নীতিমালা প্রণয়ন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১১-২-২০২৫ বিকাল ৫:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বণ্টন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়, গত ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ ডিসেম্বর গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী একাডেমিক কাউন্সিলে রিপোর্ট সাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বণ্টনের নীতিমালা অনুমোদিত হয়েছে।

নীতিমালা অনুযায়ী যে সব শিক্ষার্থীর স্নাতক (সম্মান) বিবিএ পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ আছে তারা থিসিস গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া কোনো শিক্ষক স্নাতকোত্তর শ্রেণিতে এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ ৩ জনের বেশি শিক্ষার্থীর থিসিস সুপারভাইজার হতে পারবেন না।

থিসিস গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনে যেসব বিষয়ে থিসিস করতে আগ্রহী তার মধ্যে ন্যূনতম তিনটি বিষয় (টপিক) উল্লেখ করতে হবে। আবেদনকারী শিক্ষার্থীর মেধাক্রম ও বিষয় (টপিক) অনুযায়ী বা লটারি বা বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার থিসিস সুপারভাইজার নির্ধারিত হবে।

এতে আরো বলা হয়, সংশ্লিষ্ট বিভাগ প্রথন দুই শর্তপূরণ সাপেক্ষে এবং পরের শর্তাবলীর আলোকে স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বণ্টন করতে পারবেন।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ