খাগড়াছড়ি জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ: অপটিক্যাল ফাইবার কেটে দেওয়ার অভিযোগ
খাগড়াছড়ি জেলায় বিটিসিএল-এর অপটিক্যাল ফাইবার লাইন কেটে দেওয়া হয়েছে। ফলে সোমবার (১০ ফেব্রুয়ারি) ৩টা থেকে ৭টা পর্যন্ত জেলার মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুইমারা বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় ইউপিডিএফ (প্রসীত) সন্ত্রাসীরা অপটিক্যাল ফাইবার কেটে দেয়, যার ফলে খাগড়াছড়ি জেলার বিটিসিএল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এখনো পর্যন্ত গুইমারা, লক্ষীছড়ি, মানিকছড়ি ও রামগড় উপজেলায় নেটওয়ার্ক সচল হয়নি। বিটিসিএল-এর টিম দ্রুত নেটওয়ার্ক সচল করতে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও, রাত সাড়ে নয়টার দিকে রাঙামাটি টু খাগড়াছড়ি লাইনের সাপছড়ি এলাকায় অপটিক্যাল ফাইবার লাইন কেটে দেওয়া হয়।
স্থানীয় সূত্রের দাবি, ইউপিডিএফ (প্রসীত) সশস্ত্র সন্ত্রাসীরা মোটা অঙ্কের চাঁদা আদায়ের উদ্দেশ্যে লাইন কেটে দিয়েছে। তারা হুমকি দিয়েছে, চাঁদার টাকা পরিশোধ না করলে পুনরায় লাইন বিচ্ছিন্ন করবে। বিটিসিএল সূত্র জানায়, দ্রুত নেটওয়ার্ক পুনরুদ্ধারে কাজ চলছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা