ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিনামূল্যে দুই ঘন্টা ব্যাপী পিঠা খেয়েছেন নিম্ন আয়ের মানুষরা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১১-২-২০২৫ রাত ১১:৩

তারুণ্যের উৎসব উৎযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেল দুই ঘন্টা ব্যাপী নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের বিনামূল্যে চিতই পিঠা, ঝাল পিঠা, ভাপা পিঠা ও পুলি পিঠা খাওয়ানো হয়েছে। 

ওই মেলায় গিয়ে দেখা যায়, স্থানীয় বিভিন্ন উদ্যোক্তরা স্টলে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় ও প্রদর্শনী করছেন। রয়েছে বেশ কয়েকটি পিঠার দোকান। ওই সকল পিঠার দোকানে পিঠা খেতে ভীড় জমিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষ সহ শিক্ষার্থীরা। সকলেই বিনামূল্যে খাচ্ছেন পিঠা। প্রত্যেকেরই মধ্যে ফুটে ওঠেছে পিঠা উৎসবের এক ভিন্ন রকমের অনুভূতি। অন্য সকলের মতো পিঠা খেতে এসেছেন পঞ্চাশ বছর বয়সী ভবঘুরে রাহেলা বেওয়া। খেয়েছেন বিভিন্ন রকমের পিঠা। তাঁর সাথে কথা হলে তিনি বলেন, বহুদিন থিনি হাউস মতো পিঠা খাওনি। টিওনি স্যার আজ হাংকক দাওয়াত দিয়ে আনে পিঠা খিলাওছে বাবা। আল্লাহ তার ভাল করুক এই দোয়া করি বাপ।

একইভাবে পিঠা খেতে আসা অনেকই তাদের অনুভূতি ব্যক্ত করেছেন।এর আগে সকাল থেকেই ওই মেলায় স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে সংগীত ও নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, প্রতি বছর শীতকালের প্রতিটি বাড়িতেই কম বেশি পিঠার আয়োজন হয়ে থাকে। আমি লক্ষ্য করেছি এই উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষরা এই পিঠার আয়োজন থেকে বঞ্চিত থাকে। পিঠা ক্রয় করে খাওয়ার মতো সামর্থ তাদের নেই। বিষয়টি আমার অন্তরে নারা দেয়। সেই থেকে তাদের জন্য আজকের এই আয়োজন। এটি করতে পেরে আসলেই খুব ভাল লাগছে। ভবিষ্যতেও এর ধারা অব্যহত রাখার চেষ্টার করবো।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত