ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বুঝতে পারিনি নাচটা দর্শক এভাবে দেখবেন : উর্বশী রাউতেলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ১১:৫৯

বিতর্ক যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী উর্বশী রাউতেলার। সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘ডাকু মহারাজ’ ছবির ‘দাবিডি দিবিডি’ গান। সেখানেই উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের নাচ দেখে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। 
এ ঘটনা নিয়ে উর্বশীর বিভিন্ন সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে উর্বশী নিজেও জানিয়েছেন মাত্র চারদিনেই বক্স অফিসে ১০৫ কোটির ব্যবসা করে নিয়েছে তার ছবি। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কীভাবে এমন ‘অশালীন’ নৃত্য প্রদর্শন করা যায়? গান মুক্তির কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন তোলেন নেটিজেনদের একটা বড় অংশ। এই নাচে নন্দমুরি যেমন ভাবভঙ্গি করেছেন উর্বশীর সঙ্গে, তাতেই আপত্তি তুলেছেন অনেকে। 
যদিও উর্বশীর মত ভিন্ন। নিজেকে ‘ভাগ্যবতী’ বলছেন অভিনেত্রী। সাফল্য আসলে এমন কটাক্ষ হবে বলেই জানিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই নিয়ে চতুর্থবার নৃত্যগুরু শঙ্করের সঙ্গে কাজ করলাম। মহড়ার সময় সব কিছু ঠিকই ছিল।’ 
 উর্বশী দাবি করেছেন, আসলে দর্শকই নাচের ভঙ্গি বা মুদ্রা সহজ ভাবে গ্রহণ করতে পারেননি। তার কথায়, ‘আমি বুঝতেই পারিনি নাচটা এভাবে দেখবেন দর্শক। একটা দল হিসেবে কখনই এটা কাঙ্ক্ষিত ছিল না।’
তবে নন্দমুরির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে উর্বশী বলেন, ‘তার মতো একজন মহাতারকার সঙ্গে কাজ করা সম্মানের। আমাদের দু’জনের এই কাজ শিল্পের প্রতি এক প্রকার শ্রদ্ধাজ্ঞাপন। তার সঙ্গে এই নাচ আর পাঁচটা নাচের মতো একেবারেই নয়।’

 

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক