ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৮


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৩:৩৭

 ঠাকুরগাঁও জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। গতকাল  জেলা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বিষয় জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের পায়গাম আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৮) কে গ্রেফতার করে।
অপরদিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ অত্র থানাধীন মহাজন হাট (ধনীবস্তি) গ্রামের মো: শহিদুর রহমান টুসেনের ছেলে মো: মানিক হোসেন (৩২), চরকডাঙ্গী স্কুলপাড়া গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে কলিমুদ্দিন (৫২) কে গ্রেফতার করে। পীরগঞ্জ থানা পুলিশ অত্র থানা এলাকার বড়গাঁও গ্রামের উমেশ চন্দ্র রায়ের ছেলে সকিন চন্দ্র রায় (৪০) ও  সেনুয়া (নাপিতপাড়া) গ্রামের মো: একরামুল হকের ছেলে মো: সজল রানা ওরফে ডলার (২২) জে গ্রেফতার করে।
একই সাথে রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে ভরনিয়া শিবনাথ পুকুর গ্রামের মৃত আবু হানিফের ছেলে মো: আবুল হোসেন (৫৩) এবং একই থানাধীন চোপড়া (৫ নং বাচোর ইউপি) গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে মো: আকবর আলী (৫০) কে গ্রেফতার করে। রুহিয়া থানা পুলিশ কুজিশহর, ঘোরনগাছ গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আরিফ হোসেন (২২) কে গ্রেফতার করে। এছাড়াও ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃক ৯ টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয় বলে জানানো হয়।
বিভিন্ন থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা যায়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।  

এমএসএম / এমএসএম

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ