সভাপতি ডিসি ইশরাত : সাধারণ সম্পাদক মিঠু ঠাকুরগাঁওয়ে স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল
বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহারকে জেলা স্কাউটস’ এর জেলা কমিশনার এবং জেলা হিমালয় মুক্ত স্কাউট গ্রæপের লুৎফর রহমান মিঠুকে জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক করা হয়।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা স্কাউটস এর কাউন্সিল শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা নতুন কমিটির ঘোষনা দেয়।কমিটির অন্যরা হলেন, সহ সভাপতি জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, জিল্লুর রহমান, ইমাম গাজ্জালী মাসুম, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ সুচরিতা দেব, যুগ্ম সম্পাদক দিপু হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) জালাল উদ্দীন, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (স্কাউট) ইকবাল হোসেন, লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) ফয়জুল ইসলাম, সহকারী লিডার ট্রেনার প্রতিনিধি (কাব) রহিমা খাতুন।
কাউন্সিলে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক সৈকত হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক সহ স্কাউটস এর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বচিত এই কমিটি ১০ জন সহকারি কমিশনার ও ৪ জন সহযোগী সদস্য নিয়োগ দিবে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’